পুরুষদের স্পার্ম কোয়ালিটি ও টেস্টোস্টেরন বাড়ানোর ৭টি প্রাকৃতিক খাবার

পুরুষদের স্পার্ম কোয়ালিটি ও টেস্টোস্টেরন বাড়ানোর ৭টি প্রাকৃতিক খাবার

পুরুষদের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি (Male Fertility) বৃদ্ধি সংক্রান্ত আলোচনায় অনেকেই দ্বিধাবোধ করেন। কিন্তু দ্বিধা না করে সঠিক সচেতনতা ও সমাধান জানা অত্যন্ত জরুরি। অনেক সময় শুক্রাণুর মান (Sperm Quality) ভালো না থাকা, ইরেক্টাইল ডিসফাংশন বা শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে সন্তান ধারণে নানা জটিলতা দেখা দেয়। গবেষণা দেখা গেছে, আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ খাবার নিয়মিত খেলে এই সমস্যাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসা সম্ভব।

নিচে এমনই কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা ও সেগুলোর কার্যকারিতা আলোচনা করা হলো:

‎১. দুধ ও দুগ্ধজাত খাবারঃ

‎বাড়িতে সহজেই পাওয়া যায় এমন একটি উপাদান হলো দুধ। নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার খেলে শরীরে প্রোটিন ও ক্যালসিয়ামের জোগান নিশ্চিত হওয়ার পাশাপাশি শুক্রাণুর মান বৃদ্ধি পায় এবং শক্তি বা এনার্জি বুস্ট হয়।

‎২. আখরোটঃ

‎আখরোটের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো পুরুষদের বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির সমস্যা কমানো। এটি শুক্রাণুর মান ও কার্যকারিতা উন্নত করতে সরাসরি সাহায্য করে।

‎৩. ব্রকলি ও টমেটোঃ

‎ব্রকলি: এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
‎
‎টমেটো: টমেটোও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি পুরুষদের ফার্টিলিটি হেলথ বা প্রজনন স্বাস্থ্য উন্নত করতে চমৎকার কাজ করে।

‎৪. মাছ ও চর্বিহীন মুরগির মাংসঃ

‎বাঙালিদের দৈনন্দিন খাদ্যতালিকায় মাছ তো থাকেই। এছাড়া চর্বিহীন মুরগির মাংসও পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলো নিয়মিত খেলে শরীর অন্যান্য পুষ্টি পাওয়ার পাশাপাশি ফার্টিলিটি বৃদ্ধিতেও ভালো সুবিধা পাওয়া যায়।

‎৫. ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল (কমলালেবু ও মুসাম্বিঃ

‎কমলালেবু ও মুসাম্বির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে। তাই এগুলো নিয়মিত ডায়েটে রাখা উচিত।

৬. মেথিঃ

‎রান্নায় ফোরন হিসেবে মেথি বহুল ব্যবহৃত হলেও এর রয়েছে বিশেষ ভেষজ গুণ। প্রতিদিন সকালে ১ বা ২ টেবিলচামচ মেথি জলে মিশিয়ে খেলে তা শুক্রাণুর মান ও টেস্টোস্টেরন লেভেল বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। সন্তান প্রাপ্তির চেষ্টার সময় হওয়া দুশ্চিন্তা ও ডিপ্রেশন কমাতেও মেথি সাহায্য করে।

‎৭. অশ্বগন্ধাঃ

‎পুরুষদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় অশ্বগন্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান:
‎এটি শুক্রাণুকে শক্তিশালী ও গুণগতভাবে উন্নত করে তোলে।
‎শরীরের টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং ক্লান্তি বা দুর্বলতা দূর করে এনার্জি বাড়ায়।
‎পর্যাপ্ত ও ভালো ঘুমে সাহায্য করে (যা প্রজনন স্বাস্থ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত)।
‎ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যায় ভোগা পুরুষদের জন্য অশ্বগন্ধা অত্যন্ত উপকারী।
‎
‎খাওয়ার নিয়ম: প্রতিদিন সকালে ১ চামচ অশ্বগন্ধা পাউডার জলে, যেকোনো জুসে অথবা সুপের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।
‎প্রজনন সংক্রান্ত সমস্যায় দ্বিধাবোধ না করে দৈনন্দিন খাদ্যতালিকায় এসব প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন।
‎
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url